কোনও স্পোর্টসবুক একটি দলের জয়ের জন্য 1.60 ডেসিমেল ব্যবধান দিতে পারে। তবে, একটি প্রেডিকশন মার্কেটে হ্যাঁ (Yes) কন্ট্র্যাক্টের মূল্য 63 সেন্ট হতে পারে। যদিও সংখ্যার পার্থক্য রয়েছে, কার্যত এটি একটি নির্দিষ্ট মূল্যে কোনও ফলাফলের ওপর অবস্থান নেওয়ারই একটি পদ্ধতি। কীভাবে দাম নির্ধারণ করা হবে, ফলাফল ঘোষণার আগে কীভাবে নিজের পজিশন বিক্রি করা যাবে এবং কোন বিষয়গুলোর ভিত্তিতে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে – এসব ক্ষেত্রেও পার্থক্য থাকবে।

অ্যাফিলিয়েটদের জন্য মূল বিবেচ্য বিষয় হলো, বেটিং ব্যবধান সম্পর্কে পরিচিত কোনও পাঠক iGaming-এর প্রেডিকশন মার্কেটে একটি কন্ট্র্যাক্টের মূল্য, ফি এবং পেআউটের বিষয়গুলো সহজে বুঝতে পারবেন কি না। এগুলো কীভাবে কাজ করে, তার মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা না করলে আপনার পাঠকরা এমন কোনও প্ল্যাটফর্ম বা ব্যবস্থার দিকে পরিচালিত হতে পারেন, যা তাঁরা বুঝতেই পারবেন না। এই গাইডে প্রেডিকশন মার্কেট কীভাবে কাজ করে এবং সেরা প্রেডিকশন মার্কেটগুলোর তুলনা করার সময় কোন বিষয়গুলোর দিকে নজর রাখা উচিত, তা ব্যাখ্যা করা হবে। এছাড়াও, যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য উপলভ্য এবং এবং কোন প্ল্যাটফর্মগুলোর প্রচার করা বৈধ বা অনুমোদিত, সেই পার্থক্যও ব্যাখ্যা করা হবে।

প্রেডিকশন মার্কেট কী?

iGaming-এর প্রেডিকশন মার্কেট মানুষকে কোনও ইভেন্টের ওপর ভিত্তি করে কন্ট্র্যাক্ট কেনা-বেচার সুযোগ দেয়। ধরা যাক, প্রশ্নটি ছিল, “শনিবারের ফাইনালে টিম A কি জিতবে?” Kalshi-তে দুটি সম্ভাব্য ফলাফল থাকবে, যা হলো হ্যাঁ এবং না। আপনি যদি কোনও কন্ট্র্যাক্ট কিনে থাকেন এবং সেটির চূড়ান্ত ফলাফল আপনার পক্ষে যায়, তাহলে আপনি $1 পাবেন। অন্যথায়, ফলাফল আপনার অনুকূলে না গেলে কোনও অর্থই পেআউট হিসেবে পাবেন না। ইভেন্টের চূড়ান্ত ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকাকালীন কন্ট্র্যাক্টের দাম ওঠানামা করতে পারে। আপনি যদি প্রতিটি $0.63 মূল্যে 10টি হ্যাঁ কন্ট্র্যাক্ট কেনেন, তাহলে ফি বাদে আপনাকে মোট $6.30 দিতে হবে। মার্কেটের নিয়ম অনুযায়ী টিম A জিতলে আপনি $10 পাবেন। সেক্ষেত্রে ফি বাদে আপনার লাভ হবে $3.70। যদি শেষ পর্যন্ত হ্যাঁ ফলাফলের জন্য $0 পেআউট নির্ধারিত হয়, তাহলে আপনার $6.30 বিনিয়োগের সম্পূর্ণ অর্থের পাশাপাশি যেকোনও প্রযোজ্য ফিও হারাবেন। ইভেন্টের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হওয়ার আগেই আপনি আপনার পজিশন বিক্রি করতে পারেন। তবে, কেবল তখনই তা সম্ভব হবে, যখন কেউ আপনার পছন্দসই দামে সেই কন্ট্র্যাক্টগুলো কিনতে আগ্রহী থাকবেন।

63 সেন্ট দাম থেকে বোঝা যায়, মার্কেট মনে করছে এই ঘটনা ঘটার সম্ভাবনা 63%। সংবাদের ওপর নির্ভর করে এই সম্ভাবনার হার ওঠানামা করতে পারে। তবে, কম লেনদেন হওয়া মার্কেটে এই ধারণা বিভ্রান্তিকর হতে পারে। যদি সর্বোচ্চ ক্রয়মূল্য 60 সেন্ট হয়, কিন্তু সর্বনিম্ন বিক্রয়মূল্য 66 সেন্ট হয়, তাহলে চার্টে দেখানো দাম থেকে আপনি বাস্তবে কত দামে লেনদেন করতে পারবেন, তা বোঝা নাও যেতে পারে। বেটিংয়ের জন্য প্রেডিকশন মার্কেট বেছে নেওয়ার আগে, আপনি আসলে কোন ধরনের কন্ট্র্যাক্ট কেনা-বেচা করছেন, সে সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ফাইনালে জয়ী হওয়ার ক্ষেত্রে কি অতিরিক্ত সময়ের খেলাও বিবেচনা করা হবে? ফলাফল কে নিশ্চিত করছে? ম্যাচ পিছিয়ে গেলে কী হবে? একই রকম নামের দুটি কন্ট্র্যাক্ট থাকতে পারে, কিন্তু সেগুলোর ফলাফল ভিন্ন হতে পারে। আপনার অ্যাফিলিয়েট গাইডে পাঠকদের দেখিয়ে দিন, মার্কেটের নিয়মাবলি কোথায় পাওয়া যাবে এবং কীভাবে সেগুলো বুঝতে হবে। এরপর তাঁরা দামগুলোর তুলনা করতে পারবেন।

iGaming-এর ক্ষেত্রে প্রেডিকশন মার্কেট কেন গুরুত্বপূর্ণ

বাস্কেটবল প্লে-অফের মার্কেট নিয়ে পাঠকদের মনে “ব্যবধান কীভাবে কাজ করে?” এবং “খেলা শেষ হওয়ার আগে কি আমি আমার হ্যাঁ কন্ট্র্যাক্ট বিক্রি করতে পারব?” – এমন প্রশ্ন আসতে পারে। তাই কীভাবে অর্ডার দিতে হয়, কারা সেই অর্ডার কিনবেন এবং কীভাবে সেগুলোর নিষ্পত্তি করা হবে, তা ব্যাখ্যা করার জন্য আপনার একটি নিবন্ধের প্রয়োজন হবে। এর ফলে, অ্যাফিলিয়েটরা চলমান স্পোর্টস বিষয়ক কনটেন্ট কাজে লাগানোর পাশাপাশি iGaming-এর প্রেডিকশন মার্কেট নিয়ে নতুন কনটেন্ট তৈরির সুযোগ পাবেন।

তুলনা করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে একটি নির্দিষ্ট ম্যাচের দিকে নজর দেওয়া। আপনি স্পোর্টসবুকের ব্যবধানের সঙ্গে কন্ট্র্যাক্টের দামের তুলনা করতে পারেন এবং প্রতিটি বাজি ধরার জন্য কত খরচ হবে, সেইসঙ্গে জয়ী হলে প্রযোজ্য চার্জ বাদ দিয়ে কত টাকা পাওয়া যাবে, তা ব্যাখ্যা করতে পারেন। উভয় উদাহরণের ক্ষেত্রে ফলাফল নিষ্পত্তির মানদণ্ড একই হওয়া উচিত। যদি একটি উদাহরণে অতিরিক্ত সময়ের খেলা বিবেচনা করা হয়, কিন্তু অন্যটিতে তা না হয়, তাহলে দুটি দামের ভিত্তি হবে ভিন্ন ভিন্ন ফলাফল। এর ফলে, যেসব পাঠক এই বিষয়গুলো বুঝতে পারবেন, তাঁরা শুধু প্ল্যাটফর্মের তালিকা এবং সেগুলোর বিজ্ঞাপিত দাম দেখে দেওয়া পাঠকদের তুলনায় এই পেজ থেকে অনেক বেশি উপকৃত হবেন।

খেলাধুলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরির সুযোগ রয়েছে। যেমন, কোনও অর্থনৈতিক তথ্য প্রকাশের পর কীভাবে একটি কন্ট্র্যাক্টের নিষ্পত্তি হয়, সংবাদ প্রকাশের পর প্রদর্শিত দামের পরিবর্তন কেন ঘটে অথবা মার্কেটের কোনও ফলাফল নিয়ে মতবিরোধ দেখা দিলে কী হয়। এই বিষয়গুলো এমন পাঠকদেরও কাজে আসতে পারে, যাঁদের স্পোর্টসবুক অ্যাকাউন্ট খোলার কোনও ইচ্ছা নেই। প্রতিটি পেজের একটি সুস্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করুন, যাতে কোনও স্পোর্টস প্রিভিউ পড়তে পড়তে মাঝপথে সেটি হঠাৎ ট্রেডিং বিষয়ক টিউটোরিয়ালে পরিণত না হয়। বাণিজ্যিক দিকটি বিবেচনা করলে, প্রথমে ছোট পরিসরে একটি সম্পাদকীয় পরীক্ষা শুরু করুন। কোন কোন সার্চ কোয়েরির মাধ্যমে পাঠকরা কন্ট্র্যাক্ট সম্পর্কিত ব্যাখ্যামূলক কনটেন্টে আসছেন, সেই পাঠকরা ইভেন্টভিত্তিক কভারেজ পড়তে আবার ফিরে আসছেন কি না এবং রেফারেল অনুমোদিত থাকলে, পার্টনার আসলে কোন কোন কার্যকলাপের জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছে এবং তার বিপরীতে পেমেন্ট পাচ্ছে, তা খতিয়ে দেখুন। ব্যস্ত ম্যাচের দিনে স্কোর দেখতে আসা পাঠকদের কাছ থেকে প্রচুর ক্লিক পাওয়া যেতে পারে। এটি আপনার স্পোর্টস বিষয়ক কনটেন্ট সম্পর্কে কিছু ধারণা দিলেও, ইভেন্ট কন্ট্র্যাক্ট অ্যাকাউন্ট খোলার চাহিদা সম্পর্কে খুব বেশি কিছু জানায় না।

2026 সালের শীর্ষস্থানীয় প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম

তুলনার জন্য সেরা প্রেডিকশন মার্কেটগুলো নির্ভর করবে আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চান তার ওপর। Kalshi, Polymarket এবং Robinhood – এই তিনটিই বেটিংয়ের জন্য প্রেডিকশন মার্কেটের কার্যকর উদাহরণ। কারণ, এগুলো বিভিন্ন উপায়ে ইভেন্টে অংশগ্রহণ এবং সেগুলোর ওপর ট্রেড করার সুযোগ তুলে ধরে। আপনার পাঠকরা ঠিক কোন প্রোডাক্টে ট্রেড করতে পারবেন, কী ধরনের ইভেন্ট উপলভ্য রয়েছে, ফি কত, কীভাবে অর্ডার কার্যকর হয় এবং কন্ট্র্যাক্টের নিষ্পত্তি প্রক্রিয়া কী – এসব বিষয়ের তুলনা করুন।

  • $1 নিষ্পত্তিমূল্যের “হ্যাঁ/না” কন্ট্র্যাক্টের ধারণা ব্যাখ্যা করার জন্য Kalshi একটি ভালো সূচনা হতে পারে। এখানে সাধারণ ফি এবং নির্দিষ্ট প্রোডাক্টের জন্য প্রযোজ্য ফি স্পষ্টভাবে দেখানো হয়। এর ফলে, অর্ডারের প্রকৃত খরচ এবং প্রযোজ্য চার্জের মধ্যে একটি যথাযথ তুলনা করা সম্ভব হবে। এরপর আপনি হিসাব করে দেখতে পারবেন, আপনার কতটা লাভ হবে।
  • এর একটি বাস্তব উদাহরণ হলো Polymarket। তাদের হেল্প সেন্টারে UMA Optimistic Oracle ব্যবহার করে কীভাবে ফলাফল প্রস্তাব করা যায় এবং তা নিয়ে আপত্তি জানানো যায়, তার একটি উদাহরণ রয়েছে। এখানে ভৌগোলিক বিধিনিষেধ রয়েছে, যার অর্থ হলো, আপনি কোনও মার্কেট দেখতে পেলেও তাতে ট্রেড করতে নাও পারেন।
  • Robinhood তাদের অ্যাপেও ইভেন্ট কন্ট্র্যাক্ট অফার করে। Robinhood Derivatives-এ ট্রেড করার জন্য আপনাকে অনুমোদন পেতে হবে। সাপোর্ট পেজে উল্লেখ করা হয়েছে, আপনার অবস্থান, ট্রেডিংয়ের অভিজ্ঞতা এবং বিনিয়োগ সংক্রান্ত প্রোফাইলের ভিত্তিতে আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আপনার যদি আগে থেকেই Robinhood-এ অ্যাকাউন্ট থাকে, তাহলেও আপনাকে অনুমোদন নিতে হবে।

এমন একটি ইভেন্ট বেছে নিন, যা অন্তত দুটি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রয়েছে এবং আপনি কোন সময়ে তা যাচাই করেছেন, সেটিও উল্লেখ করুন। আপনার উদাহরণে উল্লেখ করা পরিমাণের জন্য উপলভ্য দাম, অর্ডারের ওপর প্রযোজ্য চার্জ এবং ফলাফল নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহৃত ভাষা যাচাই করুন। কন্ট্র্যাক্টগুলো একই রকম না হলে, সেগুলোর মধ্যে কেন পার্থক্য রয়েছে, তা ব্যাখ্যা করুন। রেফারেল সংক্রান্ত সম্পর্কটি আলাদাভাবে উল্লেখ করুন। কোনও নির্দিষ্ট মার্কেট কীভাবে কাজ করে, তা বোঝানোর জন্য একটি প্ল্যাটফর্ম উপযোগী হতে পারে, কিন্তু আপনি সেটি আপনার পাঠকদের কাছে সুপারিশ করতে নাও চাইতে পারেন।

অ্যাফিলিয়েটদের জন্য ঝুঁকি ও কমপ্লায়েন্স সংক্রান্ত নিয়মাবলি

আপনি এমনও দেখতে পারেন যে, কোনও প্ল্যাটফর্মের তথ্য পড়ার সুযোগ থাকলেও সেটি ট্রেডিং বা প্রচারের জন্য উপযুক্ত নয়। রেফারেল লিংক যুক্ত করার কথা ভাবলে, আপনি ঠিক কোন প্রোডাক্টের প্রোমোট করছেন, কোন দেশ বা রাজ্যের পাঠকদের লক্ষ্য করছেন এবং কোন চ্যানেলের মাধ্যমে প্রোমোট করছেন, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকা জরুরি। আপনি যদি একাধিক মার্কেটকে লক্ষ্য করে থাকেন, তাহলে প্রতিটি মার্কেটের নিয়ম ও শর্ত যাচাই করে নিন।

Commodity Futures Trading Commission কর্তৃক মার্চ 2026-এ জারি করা অ্যাডভাইজরিতে যুক্তরাষ্ট্রে ইভেন্ট কন্ট্র্যাক্ট তালিকাভুক্ত করার ক্ষেত্রে ডেজিগনেটেড কন্ট্র্যাক্ট মার্কেটগুলোর দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এটি আপনাকে জানায় না যে, কোনও নির্দিষ্ট রাজ্যে বা নির্দিষ্ট বিজ্ঞাপন প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েটের মাধ্যমে কোনও বিশেষ কন্ট্র্যাক্ট প্রোমোট করতে পারবেন কি না। আপনার ক্যাম্পেইনের বর্তমান অবস্থা যাচাই করা উচিত।

প্রকাশ করার আগে, 3টি বিষয় যাচাই করুন:

  • ট্রেডিং সংক্রান্ত তথ্য – প্রোডাক্টটি কোথায় ট্রেড করা যাবে এবং এর জন্য বয়স, অবস্থান ও অ্যাকাউন্ট সংক্রান্ত কী কী শর্ত পূরণ করতে হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করুন। কোনও প্রোডাক্ট সর্বসাধারণের জন্য দৃশ্যমান বা তার সক্রিয় রেফারেল লিংক রয়েছে বলেই সেটি ট্রেড করার জন্য উপলভ্য, এমনটা ধরে নেওয়া যাবে না।
  • প্রোমোট করুন এবং বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরুন। প্রোডাক্টটি প্রোমোট করার জন্য আপনার অ্যাফিলিয়েট পার্টনারশিপ এবং বিজ্ঞাপনের পদ্ধতি উপযুক্ত কি না, তা নিশ্চিত করুন। প্রোডাক্টটি সুপারিশ করার মাধ্যমে আপনি কোনও নির্দিষ্ট শতাংশ হারে কমিশন পেতে পারেন কি না, সে বিষয়ে আপনার পাঠকদের কাছে স্পষ্ট ধারণা দিন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন পণ্য বা পরিষেবার সুপারিশ ও প্রচার সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে কীভাবে এই বিষয়টি স্পষ্টভাবে জানানো যায়, তার কয়েকটি উদাহরণও রয়েছে।
  • মূল্য এবং ঝুঁকি
  • যখনই কোনও দাম দেখবেন, মনে রাখবেন যে সেটি একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে নথিভুক্ত করা হয়েছে। পুরস্কার এবং লাভের মধ্যে পার্থক্য বোঝাটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনও পজিশন নিয়ে থাকেন, তাহলে আপনার বিনিয়োগের সম্পূর্ণ অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে। কোনও পজিশন বন্ধ করতে হলে আপনাকে এমন কাউকে খুঁজে পেতে হবে, যিনি সেটি কিনতে আগ্রহী। দাম বাড়লেই যে আপনি লাভ করবেন, তার কোনও নিশ্চয়তা নেই।

তথ্য যাচাই, শর্তাবলি এবং সক্রিয় লিংকগুলোর দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির ওপর অর্পণ করুন। কোনও প্ল্যাটফর্ম তাদের অফার করা পরিষেবায় পরিবর্তন আনলে তুলনামূলক তথ্য এখনও উপকারী হতে পারে। তবে, পুরনো বাটনগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীরা এমন পেজে পৌঁছাতে পারেন, যেখানে আর ট্রেড করার সুযোগ নেই। আপনি যদি কোনও পণ্যের কার্যকারিতা নিশ্চিত করতে পারেন, কিন্তু সেটির প্রচারের অনুমতি দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে না পারেন, তাহলে পণ্যটি সম্পর্কে তথ্য দিন, তবে রেফারেল লিংক যুক্ত করবেন না।